ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নেতা-কর্মীদের ঐক্য ও ধৈর্যের আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬

নেতা-কর্মীদের ঐক্য ও ধৈর্যের আহ্বান জামায়াত আমিরের
চিত্র : সংগৃহীত

জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ সময়ে নেতা-কর্মীদের সর্বোচ্চ প্রজ্ঞা, ধৈর্য ও দায়িত্বশীল আচরণ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বহু ত্যাগ ও কুরবানির সিঁড়ি বেয়ে মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে প্রিয় সংগঠন ও জাতি আজ একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে দাঁড়িয়েছে।

তিনি উল্লেখ করেন, বর্তমান সময়টি জাতীয় জীবনের জন্য অত্যন্ত সংবেদনশীল একটি বাঁক। এ সময়ে সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে চলার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, এই পরিস্থিতিতে কারও প্রতি কোনো ধরনের বিরূপ আচরণ বা অপ্রত্যাশিত কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। সংগঠনের প্রতিটি কর্মকাণ্ডের মূল লক্ষ্য একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন—এ কথাও তিনি স্মরণ করিয়ে দেন।

নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া বার্তায় জামায়াত আমির আশা প্রকাশ করেন, সবাই ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাবেন। আল্লাহর ওপর ভরসা রেখে ইনশা আল্লাহ সঠিক পথে অগ্রসর হওয়ার আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নেতা-কর্মীদের ঐক্য ও ধৈর্যের আহ্বান জামায়াত আমিরের

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ সময়ে নেতা-কর্মীদের সর্বোচ্চ প্রজ্ঞা, ধৈর্য ও দায়িত্বশীল আচরণ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বহু ত্যাগ ও কুরবানির সিঁড়ি বেয়ে মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে প্রিয় সংগঠন ও জাতি আজ একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে দাঁড়িয়েছে।

তিনি উল্লেখ করেন, বর্তমান সময়টি জাতীয় জীবনের জন্য অত্যন্ত সংবেদনশীল একটি বাঁক। এ সময়ে সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে চলার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, এই পরিস্থিতিতে কারও প্রতি কোনো ধরনের বিরূপ আচরণ বা অপ্রত্যাশিত কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। সংগঠনের প্রতিটি কর্মকাণ্ডের মূল লক্ষ্য একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন—এ কথাও তিনি স্মরণ করিয়ে দেন।

নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া বার্তায় জামায়াত আমির আশা প্রকাশ করেন, সবাই ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাবেন। আল্লাহর ওপর ভরসা রেখে ইনশা আল্লাহ সঠিক পথে অগ্রসর হওয়ার আহ্বান জানান তিনি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ