ধুনট, বগুড়া – ধুনট উপজেলার যমুনা নদীর পাড়ে বসবাসরত ৩৩০টি অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার গোসাইবাড়ী, ভান্ডারবাড়ী এবং কাজীপুরের মাইজবাড়ী ইউনিয়নে এই কার্যক্রম পরিচালিত হয়।
মঙ্গলবার সকাল ১১টায় এমসিসি-বাংলাদেশ-এর সহযোগিতায় এবং মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠন (এমপিইউএস)-এর বাস্তবায়নাধীন একটি প্রকল্পের আওতায় শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রকল্পটি যমুনা পাড়ের ১ হাজার ৬০০ পরিবারের জন্য ‘জলবায়ু-অভিযোজিত খাদ্য নিরাপত্তা, জীবিকা ও দুর্যোগ প্রস্তুতি’ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম। অন্যান্য উপস্থিতির মধ্যে ছিলেন আবুল বাশার (প্রজেক্ট অফিসার, মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠন), আতিকুর রহমান (ফিল্ড অর্গানাইজার), শামীমা আক্তার, আব্দুর রাজ্জাক, চন্দনা বালা, রাফায়েল, ইসমাইল ও ম্যানুয়েল। সংবাদকর্মী গোলাম রব্বানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
শীতের তীব্রতায় নতুন কাপড় পেয়ে যমুনা পাড়ের দুস্থ পরিবারগুলোর মুখে হাসির ঝিলিক দেখা গেছে। আয়োজকরা জানান, জনকল্যাণমূলক এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরও বড় পরিসরে অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন