ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ধুনটের চৌকিবাড়ীতে “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হাসান নাজির
মোঃ নাজমুল হাসান নাজির
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬

ধুনটের চৌকিবাড়ীতে “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ধুনটে বিএনপি’র "দেশ গড়ার পরিকল্পনা" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নে “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় চৌকিবাড়ী ৮ নং ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন। তিনি বলেন, “বাংলাদেশকে সত্যিকারের উন্নয়নের পথে এগিয়ে নিতে ধানের শীষ প্রতীকের বিজয়ই একমাত্র পথ।” তিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রদর্শিত পথই দেশের প্রকৃত মুক্তির পথ হিসেবে উল্লেখ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীকে দোয়া করার আহ্বান জানান।

কর্মশালার সভাপতিত্ব করেন চৌকিবাড়ী ৮ নং ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ দুলাল খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আব্দুল মুনসুর আহমেদ পাশা (নির্বাহী সদস্য, বগুড়া জেলা বিএনপি ও সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপি) এবং মো. মাহবুব হোসেন চঞ্চল (সাধারণ সম্পাদক, ধুনট পৌর বিএনপি)। অনুষ্ঠান সঞ্চালনা করেন চৌকিবাড়ী ৮ নং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিল্টন। এছাড়া বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. আপেল মাহমুদ ও উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভেটু তালুকদার।

কর্মশালায় চৌকিবাড়ী ইউনিয়ন বিএনপির সেক্রেটারী মোঃ সাজ্জাদ হোসেনসহ কালেরপাড়া, চিকাশী, গোসাইবাড়ি ও ভান্ডারবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। ধুনট উপজেলা ছাত্রদল, শ্রমিক দল, যুবদল, কৃষক দলসহ অন্যান্য সহযোগী সংগঠনও অংশগ্রহণ করেন।

সমাপনী বক্তব্যে নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার দৃঢ় শপথ গ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ধুনটের চৌকিবাড়ীতে “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নে “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় চৌকিবাড়ী ৮ নং ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন। তিনি বলেন, “বাংলাদেশকে সত্যিকারের উন্নয়নের পথে এগিয়ে নিতে ধানের শীষ প্রতীকের বিজয়ই একমাত্র পথ।” তিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রদর্শিত পথই দেশের প্রকৃত মুক্তির পথ হিসেবে উল্লেখ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীকে দোয়া করার আহ্বান জানান।

কর্মশালার সভাপতিত্ব করেন চৌকিবাড়ী ৮ নং ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ দুলাল খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আব্দুল মুনসুর আহমেদ পাশা (নির্বাহী সদস্য, বগুড়া জেলা বিএনপি ও সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপি) এবং মো. মাহবুব হোসেন চঞ্চল (সাধারণ সম্পাদক, ধুনট পৌর বিএনপি)। অনুষ্ঠান সঞ্চালনা করেন চৌকিবাড়ী ৮ নং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিল্টন। এছাড়া বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. আপেল মাহমুদ ও উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভেটু তালুকদার।

কর্মশালায় চৌকিবাড়ী ইউনিয়ন বিএনপির সেক্রেটারী মোঃ সাজ্জাদ হোসেনসহ কালেরপাড়া, চিকাশী, গোসাইবাড়ি ও ভান্ডারবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। ধুনট উপজেলা ছাত্রদল, শ্রমিক দল, যুবদল, কৃষক দলসহ অন্যান্য সহযোগী সংগঠনও অংশগ্রহণ করেন।

সমাপনী বক্তব্যে নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার দৃঢ় শপথ গ্রহণ করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ