ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোটের মাঠে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে নির্বাচন থেকে সরে আসার বিষয়টিও বিবেচনায় নিতে পারে জাতীয় পার্টি।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় পার্টি সব সময় জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। অতীতেও জনগণের যেকোনো রায় দলটি মেনে নিয়েছে। তিনি বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি, যার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। তবে সরকার এ ক্ষেত্রে যথাযথভাবে ভূমিকা রাখতে পারছে না বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, সারা দেশে দলের নেতাকর্মীরা উৎসবমুখর নির্বাচনের অপেক্ষায় রয়েছেন। অনেক আসনে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় প্রার্থী বাছাইয়ে জটিলতা তৈরি হয়েছিল। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এখনো আশা করা হচ্ছে, অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে সমান সুযোগ দেবে।
সংবাদ সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, এস এম আব্দুল মান্নান, মিজানুর রহমান, সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, ইকবাল হোসেন তাপস, শেরীফা কাদের, ফকরুল ইমামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন