ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভারতীয়দের পর্যটক ভিসা সীমিত করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬

ভারতীয়দের পর্যটক ভিসা সীমিত করল বাংলাদেশ
চিত্র : সংগৃহীত

বাংলাদেশ সরকার ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা প্রদানে নতুন সীমাবদ্ধতা আরোপ করেছে। আজ থেকে কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ের বাংলাদেশ উপদূতাবাসে পর্যটক ভিসা দেওয়া বন্ধ বা সীমিত করা হয়েছে।

এর আগে দিল্লির দূতাবাস এবং আগরতলার অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের দপ্তরে পর্যটক ভিসা দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে কেবল গুয়াহাটি অফিস থেকে সীমিতভাবে পর্যটক ভিসা দেওয়া হচ্ছে।

তবে ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা চালু রয়েছে। অর্থাৎ পর্যটন খাতে প্রভাব পড়লেও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত থাকবে।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হয়।

এরপর থেকে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা নীতি ধাপে ধাপে পরিবর্তন করা হচ্ছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

বাংলাদেশি মিশনের সূত্রগুলো নিশ্চিত করেছে যে পর্যটক ভিসা সীমিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভারতীয়দের পর্যটক ভিসা সীমিত করল বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ সরকার ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা প্রদানে নতুন সীমাবদ্ধতা আরোপ করেছে। আজ থেকে কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ের বাংলাদেশ উপদূতাবাসে পর্যটক ভিসা দেওয়া বন্ধ বা সীমিত করা হয়েছে।

এর আগে দিল্লির দূতাবাস এবং আগরতলার অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের দপ্তরে পর্যটক ভিসা দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে কেবল গুয়াহাটি অফিস থেকে সীমিতভাবে পর্যটক ভিসা দেওয়া হচ্ছে।

তবে ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা চালু রয়েছে। অর্থাৎ পর্যটন খাতে প্রভাব পড়লেও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত থাকবে।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হয়।

এরপর থেকে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা নীতি ধাপে ধাপে পরিবর্তন করা হচ্ছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

বাংলাদেশি মিশনের সূত্রগুলো নিশ্চিত করেছে যে পর্যটক ভিসা সীমিত করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ