ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মুছাব্বির হত্যায় ফ্যাসিবাদের ষড়যন্ত্র থাকতে পারে: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬

মুছাব্বির হত্যায় ফ্যাসিবাদের ষড়যন্ত্র থাকতে পারে: সালাহউদ্দিন
চিত্র : সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা মোস্তাফিজুর রহমান ওরফে মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় ফ্যাসিবাদের ষড়যন্ত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদী শক্তির কিছু ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। গতকাল বুধবার স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতাকে যেভাবে হত্যা করা হয়েছে, এর পেছনেও তাদের পরিকল্পিত ষড়যন্ত্র থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে তেজগাঁওয়ের তেজতুরী বাজারে স্টার কাবাবের পেছনের একটি গলিতে মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আবু সুফিয়ান গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আবু সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক। হত্যাকাণ্ডের ঘটনায় মুছাব্বিরের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ ধরনের ঘটনায় আসন্ন নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তবে এসব ঘটনায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথাযথভাবে সম্পন্ন করতে সব রাজনৈতিক দল প্রতিশ্রুতিবদ্ধ এবং শেষ পর্যন্ত সবাই মিলে নির্বাচন সফল করবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর নিয়ে করা প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, এই সফরকে ঘিরে কোনোভাবেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না। তিনি আরও বলেন, বৃহত্তর রাজনৈতিক দলে অনেকের প্রত্যাশা থাকে, কিন্তু দলের পক্ষে সবার প্রত্যাশা পূরণ করা সম্ভব হয় না। যারা বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তাদের বিরুদ্ধে কিছু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অনেককে বোঝানোর চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মুছাব্বির হত্যায় ফ্যাসিবাদের ষড়যন্ত্র থাকতে পারে: সালাহউদ্দিন

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ