ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাপ্পির নির্দেশেই গুলি করে হত্যা করা হয় হাদিকে : ডিবি

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬

বাপ্পির নির্দেশেই গুলি করে হত্যা করা হয় হাদিকে : ডিবি

মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার বিকেলে হাদি হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার পর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম বলেন, হাদি হত্যা মামলায় মোট ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিল করা হয়েছে। এর মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান আসামি ফয়সাল, তার বোন জেসমিন, আলমগীর ও ফিলিপসহ পাঁচজন এখনো পলাতক রয়েছেন। তদন্তে নতুন কারও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে আদালতে সম্পূরক চার্জশিট দাখিল করা হবে বলেও জানান তিনি।

হত্যার পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ডিবি কর্মকর্তা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে শরিফ ওসমান হাদি ভিন্নধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেছিলেন। বিভিন্ন সময়ে তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের অতীত কার্যক্রম নিয়ে প্রকাশ্যে কঠোর সমালোচনা করেন। তার এসব বক্তব্যে নিষিদ্ধ ছাত্রলীগসহ সংশ্লিষ্ট রাজনৈতিক মহলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠে।

তিনি আরও জানান, ঘটনার দিন হাদিকে গুলি করা পলাতক আসামি ফয়সাল করিম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর হোসেনকে পালিয়ে যেতে সার্বিক সহায়তা করেন তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী। বাপ্পী পল্লবী থানা যুবলীগের সভাপতি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর ছিলেন। আসামিদের রাজনৈতিক পরিচয় ও হাদির আগের বক্তব্যের প্রেক্ষাপটেই রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানায় ডিবি।

হত্যার পরিকল্পনা ও নির্দেশদাতার বিষয়ে এক প্রশ্নের জবাবে মো. শফিকুল ইসলাম স্পষ্ট করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশেই শরিফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র দিয়েই গুলি করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ফরেনসিক পরীক্ষায় প্রমাণ মিলেছে— ওই অস্ত্র ব্যবহার করেই হাদিকে গুলি করে হত্যা করা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া প্রধান অভিযুক্ত ফয়সালের ভিডিও প্রসঙ্গে তিনি জানান, ভিডিওটির ফরেনসিক পরীক্ষা করা হয়েছে এবং সেটি সঠিক বলে নিশ্চিত হওয়া গেছে। তবে ফয়সালের বর্তমান অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ভারতে আরও কয়েকজন আটক হওয়ার বিষয়ে ভারতীয় পুলিশের অস্বীকারের প্রসঙ্গে ডিবি কর্মকর্তা বলেন, তাদের কাছে গ্রেপ্তারের তথ্য রয়েছে, তবে বর্তমান অবস্থান নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাপ্পির নির্দেশেই গুলি করে হত্যা করা হয় হাদিকে : ডিবি

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ