ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভারতের সঙ্গে উত্তেজনার প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬

ভারতের সঙ্গে উত্তেজনার প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না : অর্থ উপদেষ্টা
চিত্র : সংগৃহীত

ভারত ও বাংলাদেশের মধ্যকার চলমান উত্তেজনার কোনো প্রভাব দেশের অর্থনীতি ও বাণিজ্যে পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মুস্তাফিজুর রহমানকে ঘিরে যে ঘটনা ঘটেছে, তা দুঃখজনক ও অপ্রত্যাশিত। তিনি বলেন, একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটার হিসেবে মুস্তাফিজ দয়া-দাক্ষিণ্যে কোনো দলে যাননি। হঠাৎ করে তাকে বাদ দেওয়া দুই দেশের জন্যই ভালো নয়। তবে এ ঘটনায় ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপড়েন থাকলেও এর কোনো প্রভাব দেশের অর্থনীতি বা বাণিজ্যে পড়বে না।

রাজনৈতিক প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এখানে মূলত আবেগের বিষয় কাজ করেছে। দুই পক্ষই বিষয়টি বিবেচনায় নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ কখনোই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক, তা চায় না।

অর্থ উপদেষ্টা আরও বলেন, মুস্তাফিজ একজন সেরা খেলোয়াড়—এ কথা সবাই স্বীকার করে। বাংলাদেশ যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তা সম্পূর্ণভাবে যথাযথ। কেউ যদি কোনো অ্যাকশন শুরু করে, তার রিঅ্যাকশন হবেই।

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, প্রতিটি ক্রিয়ার একটি প্রতিক্রিয়া থাকে। ভারতের পক্ষ থেকে বাংলাদেশের খেলোয়াড়কে ডেকে এনে প্রত্যাহার করার প্রতিবাদেই বাংলাদেশ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের বিষয়েও আলোচনা হয়েছে এবং বাংলাদেশের প্রতিক্রিয়া যথাযথ। এই অবস্থান ভারতীয়দের মধ্যেও ভাবনার সৃষ্টি করেছে বলে তিনি মন্তব্য করেন। উপদেষ্টা আরও বলেন, শুভ বুদ্ধির উদয় হলে দুই দেশই খেলাধুলা, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভারতের সঙ্গে উত্তেজনার প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না : অর্থ উপদেষ্টা

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

ভারত ও বাংলাদেশের মধ্যকার চলমান উত্তেজনার কোনো প্রভাব দেশের অর্থনীতি ও বাণিজ্যে পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মুস্তাফিজুর রহমানকে ঘিরে যে ঘটনা ঘটেছে, তা দুঃখজনক ও অপ্রত্যাশিত। তিনি বলেন, একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটার হিসেবে মুস্তাফিজ দয়া-দাক্ষিণ্যে কোনো দলে যাননি। হঠাৎ করে তাকে বাদ দেওয়া দুই দেশের জন্যই ভালো নয়। তবে এ ঘটনায় ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপড়েন থাকলেও এর কোনো প্রভাব দেশের অর্থনীতি বা বাণিজ্যে পড়বে না।

রাজনৈতিক প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এখানে মূলত আবেগের বিষয় কাজ করেছে। দুই পক্ষই বিষয়টি বিবেচনায় নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ কখনোই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক, তা চায় না।

অর্থ উপদেষ্টা আরও বলেন, মুস্তাফিজ একজন সেরা খেলোয়াড়—এ কথা সবাই স্বীকার করে। বাংলাদেশ যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তা সম্পূর্ণভাবে যথাযথ। কেউ যদি কোনো অ্যাকশন শুরু করে, তার রিঅ্যাকশন হবেই।

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, প্রতিটি ক্রিয়ার একটি প্রতিক্রিয়া থাকে। ভারতের পক্ষ থেকে বাংলাদেশের খেলোয়াড়কে ডেকে এনে প্রত্যাহার করার প্রতিবাদেই বাংলাদেশ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের বিষয়েও আলোচনা হয়েছে এবং বাংলাদেশের প্রতিক্রিয়া যথাযথ। এই অবস্থান ভারতীয়দের মধ্যেও ভাবনার সৃষ্টি করেছে বলে তিনি মন্তব্য করেন। উপদেষ্টা আরও বলেন, শুভ বুদ্ধির উদয় হলে দুই দেশই খেলাধুলা, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ