ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নির্বাচনের পরিবেশ অনুকূলে: সিইসি

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬

নির্বাচনের পরিবেশ অনুকূলে: সিইসি
চিত্র : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশের সময় আপিলের বুথ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। সিইসি বলেন, সবার সহযোগিতা থাকলে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন উপহার দেওয়া সম্ভব। বর্তমানে নির্বাচন সংশ্লিষ্ট পরিবেশ ও পরিস্থিতি সন্তোষজনক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে, রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ১০ জানুয়ারি থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এসব আপিল আবেদনের ওপর পর্যায়ক্রমে শুনানি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান পাঁচ দিনের মধ্যে কমিশনে আপিল করতে পারবেন। আপিল আবেদনের জন্য এক সেট মূল কাগজপত্র ও ছয় সেট ছায়ালিপি মেমোরেন্ডাম আকারে জমা দিতে হবে।

আপিল গ্রহণের সুবিধার্থে সারাদেশকে ১০টি অঞ্চলে ভাগ করে নির্বাচন কমিশনে পৃথক বুথ স্থাপন করা হয়েছে। রংপুর অঞ্চল বুথ-১ (আসন ১–৩৩), রাজশাহী অঞ্চল বুথ-২ (আসন ৩৪–৭২), খুলনা অঞ্চল বুথ-৩ (আসন ৭৩–১০৮), বরিশাল অঞ্চল বুথ-৪ (আসন ১০৯–১২৯), ময়মনসিংহ অঞ্চল বুথ-৫ (আসন ১৩০–১৬৭), ঢাকা অঞ্চল বুথ-৬ (আসন ১৬৮–২০৮), ফরিদপুর অঞ্চল বুথ-৭ (আসন ২০৯–২২৩), সিলেট অঞ্চল বুথ-৮ (আসন ২২৪–২৪২), কুমিল্লা অঞ্চল বুথ-৯ (আসন ২৪৩–২৭৭) এবং চট্টগ্রাম অঞ্চল বুথ-১০ (আসন ২৭৮–৩০০) নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশন জানায়, প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত সিরিয়াল অনুযায়ী আপিলের শুনানি চলবে। ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে এই শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। তবে পরিস্থিতি ও আপিলের সংখ্যা বিবেচনায় সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে। শুনানির সময় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা তার প্রতিনিধি এবং আপিলকারীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে।

শুনানি শেষে আপিলের ফলাফল তাৎক্ষণিকভাবে মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্টদের ই-মেইলে পিডিএফ কপি পাঠানো হবে। পাশাপাশি নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবন থেকে রায়ের হার্ডকপি সংগ্রহ করা যাবে। ১০–১২ জানুয়ারির রায় ১২ জানুয়ারি, ১৩–১৫ জানুয়ারির রায় ১৫ জানুয়ারি এবং ১৬–১৮ জানুয়ারির রায় ১৮ জানুয়ারি বিতরণ করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নির্বাচনের পরিবেশ অনুকূলে: সিইসি

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ