ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬

ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র উপদেষ্টা
চিত্র : সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার সচেষ্ট রয়েছে এবং দ্রুত বিচার শেষ করতে কাজ অব্যাহত আছে।

তিনি বলেন, বিচার নিয়ে তাড়াহুড়ো করার সুযোগ নেই। হাদি হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের ফিরিয়ে আনতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আসামিরা বর্তমানে কোথায় আছে, সে বিষয়ে এখনো শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। প্রাপ্ত তথ্য অনুযায়ী তারা সম্ভবত সীমান্ত পার হয়ে গেছে। খুব সুনির্দিষ্টভাবে অবস্থান শনাক্ত করা গেলে বলা যেতো তারা ভারতে রয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে মুন্সীগঞ্জে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা। পরে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে শনিবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁওয়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর শহরের উত্তর ইসলামপুর এলাকায় জুলাই আন্দোলনে শহীদ তিনজনের কবর জিয়ারত করেন এবং শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা। সভায় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার সচেষ্ট রয়েছে এবং দ্রুত বিচার শেষ করতে কাজ অব্যাহত আছে।

তিনি বলেন, বিচার নিয়ে তাড়াহুড়ো করার সুযোগ নেই। হাদি হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের ফিরিয়ে আনতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আসামিরা বর্তমানে কোথায় আছে, সে বিষয়ে এখনো শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। প্রাপ্ত তথ্য অনুযায়ী তারা সম্ভবত সীমান্ত পার হয়ে গেছে। খুব সুনির্দিষ্টভাবে অবস্থান শনাক্ত করা গেলে বলা যেতো তারা ভারতে রয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে মুন্সীগঞ্জে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা। পরে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে শনিবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁওয়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর শহরের উত্তর ইসলামপুর এলাকায় জুলাই আন্দোলনে শহীদ তিনজনের কবর জিয়ারত করেন এবং শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা। সভায় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ