ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইটে অনুমতি পেল বিমান বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইটে অনুমতি পেল বিমান বাংলাদেশ

ঢাকা থেকে করাচিতে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার (২ জানুয়ারি) পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম সামা নিউজ এ তথ্য জানায়। সংবাদমাধ্যমটি এই অনুমতিকে আঞ্চলিক বিমান চলাচলে একটি গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু হিসেবে উল্লেখ করে বলেছে, নতুন বছরে পাকিস্তান ও বাংলাদেশের আকাশ সংযোগে এটি একটি নতুন অধ্যায়ের সূচনা।

সামা নিউজের প্রতিবেদনে বলা হয়, সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের পর পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকা-করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। প্রাথমিকভাবে এই অনুমোদন ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। পরবর্তী সময়ে বিষয়টি পুনরায় পর্যালোচনা করা হতে পারে।

নতুন অনুমোদন অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে নির্ধারিত ও অনুমোদিত রুট ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করতে হবে। একই সঙ্গে রুট সংক্রান্ত সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছে পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষ।

এছাড়া করাচি বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি নির্দিষ্ট স্লট বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকা থেকে ফ্লাইট পরিচালনার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইটের বিস্তারিত তথ্য সরবরাহ করতে হবে। পাশাপাশি অপারেশনাল সমন্বয় ও নিরাপত্তা সংক্রান্ত সব শর্ত পূরণের বিষয়টি নিশ্চিত করতে হবে।

পাকিস্তানের বিমান চলাচল সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালু হলে বাংলাদেশ ও পাকিস্তান—উভয় দেশের জনগণই উপকৃত হবে। এতে ভ্রমণ সুবিধা বাড়বে, জনগণ-টু-জনগণ যোগাযোগ জোরদার হবে এবং ব্যবসা ও বাণিজ্য সম্প্রসারণের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে তারা মনে করছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইটে অনুমতি পেল বিমান বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ