বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ শোকের মধ্যে একাত্মতা প্রকাশ করেছেন বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া আবেগঘন বার্তায় মাওলানা আজহারি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুনিয়ার সফর শেষ করেছেন। তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে মরহুমার ভুলত্রুটি ক্ষমা, ভালো কাজ কবুল এবং তাকে জান্নাতের মেহমান বানিয়ে নেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন।’
মাওলানা আজহারির এই সংক্ষিপ্ত কিন্তু হৃদয়স্পর্শী দোয়াটি মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৯ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন