ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান, দর্শনার্থী প্রবেশ বন্ধ

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান, দর্শনার্থী প্রবেশ বন্ধ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি র‍্যাব, বিজিবি ও গোয়েন্দা পুলিশের সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তারেক রহমানের নিরাপত্তার স্বার্থে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে আপাতত সর্বসাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর তারেক রহমান গুলশানের বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে গিয়ে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

তারেক রহমানের আগমনকে ঘিরে সকাল থেকেই জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। স্মৃতিসৌধ কমপ্লেক্সের ভেতরে ও বাইরে, গেট এবং সংলগ্ন সড়কের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে। ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল ও স্লোগান দিতে দিতে তারা স্মৃতিসৌধের দিকে এগিয়ে আসেন।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু জানান, সকাল থেকে স্মৃতিসৌধে দর্শনার্থী ও সর্বসাধারণের জন্য প্রবেশ বন্ধ রাখা হয়েছে। দুপুরে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) নিরাপত্তার বিষয়টি দেখভাল করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পর পুনরায় সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান, দর্শনার্থী প্রবেশ বন্ধ

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ