ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সালথায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও বাইসাইকেল প্রদান

শেখ হাচান
শেখ হাচান ফরিদপুর জেলা প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬

সালথায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও বাইসাইকেল প্রদান
প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলার ইউসুফদিয়ায় কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, উপবৃত্তি, মেধাবৃত্তি ও বাইসাইকেল প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং এলাকার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ইউসুফদিয়া আব্দুল আলী ও নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

‘গড়তে আলোকিত সুন্দর পৃথিবী, এগিয়ে এসো হে মেধাবী’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে ইউসুফদিয়া আব্দুল আলী ও নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী এবং প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তিপ্রাপ্ত চার শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে উপবৃত্তি ও বাইসাইকেল তুলে দেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান।

ইউসুফদিয়া আব্দুল আলী ও নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাকিলা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শাহআলম হোসেন, সিনিয়র শিক্ষক মো. ওসমান গনি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মো. মাইনুল ইসলাম ও সহকারী শিক্ষক সুমন পাল।

এ ছাড়া ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. রাকিবুল ইসলাম (তারেক), সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল হাসান, আইন বিষয়ক সম্পাদক মো. মোকলেছুর রহমান ও দপ্তর সম্পাদক মো. মিরাজ হোসাইনসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. রাকিবুল ইসলাম (তারেক) বলেন, ইউসুফদিয়া ও আশপাশের এলাকার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যেই সংগঠনটি গড়ে তোলা হয়েছে। এর অংশ হিসেবে নিয়মিতভাবে শিক্ষার্থীদের উপবৃত্তি, মেধাবৃত্তি ও শিক্ষা উপকরণ দেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সময়ে এলাকার মানুষের জন্য ত্রাণ ও সহায়তা কার্যক্রমও পরিচালনা করা হয়। সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সালথায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও বাইসাইকেল প্রদান

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ