ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা

গাজীপুর জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও টেলিভিশন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে গাজীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে গাজীপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশের কাছে সাধারণ মানুষের প্রত্যাশাসহ বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

আলোচনা শেষে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত গাজীপুর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

পুলিশ সুপার আরও জানান, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, বিপিএম।

এ ছাড়া গাজীপুর জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও টেলিভিশন গণমাধ্যমের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ