ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সাপাহারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ, শোকজ

নওগাঁর সাপাহার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহনাজ পারভীনের বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে উপস্থিত হওয়া এবং কিছু কিছু দিন অফিসে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি প্রায়ই সকাল ১১টা থেকে সাড়ে ১১টার দিকে অফিসে উপস্থিত হন এবং দুপুর ২টা ৪০ মিনিটের মধ্যেই অফিস ত্যাগ করে চলে যান।

এ ছাড়া কোনো কোনো দিন তিনি অফিসে উপস্থিত না থাকলেও খোঁজ নেওয়া হলে জানানো হয়, তিনি জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে বিভিন্ন সভা বা দাপ্তরিক কাজে রয়েছেন। তবে একই সময়ে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে খোঁজ নিয়ে তার উপস্থিতি পাওয়া যায়নি বলেও অভিযোগ রয়েছে।

সম্প্রতি বিষয়টি নিয়ে সরেজমিনে সাপাহার উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে গিয়ে অভিযোগের সত্যতা যাচাইয়ের চেষ্টা করা হয়। সরেজমিনেও অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও দাপ্তরিক কার্যক্রম নিয়ে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়।

এ বিষয়ে নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকারের সঙ্গে কথা হলে তিনি বলেন, “এর আগে এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। অবশ্যই বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বশেষ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, নিয়মিত দেরিতে অফিসে উপস্থিত হওয়া এবং কোনো কোনো দিন অফিসে অনুপস্থিত থাকার অভিযোগের বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহনাজ পারভীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং শোকজের বিষয়ে বক্তব্য জানতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহনাজ পারভীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

অফিসে নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিত করা এবং সরকারি দপ্তরের নিয়ম-শৃঙ্খলা যথাযথভাবে পালন করা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

সাপাহারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ, শোকজ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁর সাপাহার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহনাজ পারভীনের বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে উপস্থিত হওয়া এবং কিছু কিছু দিন অফিসে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি প্রায়ই সকাল ১১টা থেকে সাড়ে ১১টার দিকে অফিসে উপস্থিত হন এবং দুপুর ২টা ৪০ মিনিটের মধ্যেই অফিস ত্যাগ করে চলে যান।

এ ছাড়া কোনো কোনো দিন তিনি অফিসে উপস্থিত না থাকলেও খোঁজ নেওয়া হলে জানানো হয়, তিনি জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে বিভিন্ন সভা বা দাপ্তরিক কাজে রয়েছেন। তবে একই সময়ে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে খোঁজ নিয়ে তার উপস্থিতি পাওয়া যায়নি বলেও অভিযোগ রয়েছে।

সম্প্রতি বিষয়টি নিয়ে সরেজমিনে সাপাহার উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে গিয়ে অভিযোগের সত্যতা যাচাইয়ের চেষ্টা করা হয়। সরেজমিনেও অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও দাপ্তরিক কার্যক্রম নিয়ে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়।

এ বিষয়ে নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকারের সঙ্গে কথা হলে তিনি বলেন, “এর আগে এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। অবশ্যই বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বশেষ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, নিয়মিত দেরিতে অফিসে উপস্থিত হওয়া এবং কোনো কোনো দিন অফিসে অনুপস্থিত থাকার অভিযোগের বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহনাজ পারভীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং শোকজের বিষয়ে বক্তব্য জানতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহনাজ পারভীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

অফিসে নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিত করা এবং সরকারি দপ্তরের নিয়ম-শৃঙ্খলা যথাযথভাবে পালন করা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ