ঐতিহাসিক জুলাই ৩৬ উপলক্ষে নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে কসব ইউনিয়নকে ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে নুরুল্লাবাদ ইউনিয়ন ফুটবল দল।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার কালিগ্রাম কাচারি মাঠে এ কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দুই ইউনিয়নের সমর্থকদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
খেলার শুরু থেকেই নুরুল্লাবাদ ইউনিয়নের খেলোয়াড়রা আক্রমণাত্মক ও গোছানো ফুটবল খেলতে থাকেন। ধারাবাহিক আক্রমণে কসব ইউনিয়নের রক্ষণভাগ চাপে পড়ে যায়। নুরুল্লাবাদের খেলোয়াড়দের সমন্বিত আক্রমণ ও দক্ষ ফিনিশিংয়ের সামনে শেষ পর্যন্ত কসব ইউনিয়ন কোনো গোল করতে পারেনি। নির্ধারিত সময়ের খেলায় ৪-০ গোলের ব্যবধানে জয় পেয়ে সেমিফাইনালে উঠে নুরুল্লাবাদ ইউনিয়ন।
ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল মালেক।
এ সময় উপস্থিত ছিলেন কসব ইউনিয়ন আমীর মাওলানা আতাউল হক, জামায়াত নেতা মো. এনামুল হক, মাওলানা মো. আব্দুল কাইয়ুম, মাওলানা মো. সাইফুল ইসলাম, মাওলানা মো. নজরুল ইসলাম, নুরুল্লাবাদ ইউনিয়ন যুব সভাপতি মো. শামসুল ইসলাম, সহসভাপতি মো. জালাল উদ্দিন, যুব নেতা ডা. সামিউল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ, ক্রীড়ানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখা এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যেই ঐতিহাসিক জুলাই ৩৬ উপলক্ষে মান্দায় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ আয়োজন করা হয়েছে।
তারা বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা করেন তারা।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন