পুলিশ জানায়, ৫ সেপ্টেম্বর রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কদম রসূল (একরামপুর) এলাকা থেকে ৫৩ পিস ইয়াবাসহ সিয়াম (২৪), শান্তিনগর পায়রা চত্বর এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ শাওন (৩৫) ও আকাশ (৩৩) এবং ৬ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে মদনপুরের আন্দিরপাড়া এলাকা থেকে ১৯ পিস ইয়াবাসহ শাকিব (১৯)কে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, গ্রেপ্তার চারজনের কাছ থেকে মোট ১২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়া পূর্বের মামলায় তিনজন, গ্রেপ্তারি পরোয়ানামূলে চারজন এবং ফৌজদারি কার্যবিধি আইনে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে ৬ সেপ্টেম্বর রাতে বন্দর থানা এলাকার বিভিন্ন স্থানে মাদক সেবনরত অবস্থায় আরও ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় বন্দর থানাধীন মদনপুর ছোটবাগ এলাকায় পৃথক অভিযান চালায় র্যাব-১১। এ সময় ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোটসহ সাইফুল ইসলাম (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও র্যাবের পৃথক অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন