গোপালগঞ্জের মুকসুদপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে ৩ জন নিহত হয়েছে, এতে আহত হয়েছে ৩০ জন।
আজ রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে, ঢাকা-খুলনা মহাসড়কের সালিনাবক্সা নামক স্থানে পিরোজপুর থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ( ঢাকা মেট্রো - ব ১৫-৯০৩৭) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন চিকিৎসা নিয়েছে।
৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
বাসে থাকা জিয়া নগর পিরোজপুর থেকে আসা আহত যাত্রী আব্দুল্লাহ জানান, চালকের অতিরিক্ত গতির কারেন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলো। এদের মধ্যে তিনজন ঘটনাস্থলে মারা যায়। বাকীরা আহত হয়েছে।
আহতরা স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এখনো নিহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন