ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪

মোঃ তোফাজ্জল হোসেন শান্ত
মোঃ তোফাজ্জল হোসেন শান্ত
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
ছবিঃ প্রতিনিধি।

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের বিশেষ অভিযানে পূর্বের মামলার এক আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে বন্দর থানার নবীগঞ্জ কদম রসূল মাজারসংলগ্ন মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বন্দর থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পূর্বের একটি মামলার আসামি নবীগঞ্জ ইসলামবাগ এলাকার মো. আওলাদের ছেলে মো. আকাশকে (২২) গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া পৃথক অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামি মো. আব্দুল মালেক, ইমন চন্দ্র দাস ও মুফতি মো. ফয়েজুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের বিশেষ অভিযানে পূর্বের মামলার এক আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে বন্দর থানার নবীগঞ্জ কদম রসূল মাজারসংলগ্ন মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বন্দর থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পূর্বের একটি মামলার আসামি নবীগঞ্জ ইসলামবাগ এলাকার মো. আওলাদের ছেলে মো. আকাশকে (২২) গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া পৃথক অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামি মো. আব্দুল মালেক, ইমন চন্দ্র দাস ও মুফতি মো. ফয়েজুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ