ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁর পোরশায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মাদক ও টিনেজ সাইবার ক্রাইম প্রতিরোধে মতবিনিময়

মো. মানিক হোসেন
মো. মানিক হোসেন
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁর পোরশায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মাদক ও টিনেজ সাইবার ক্রাইম প্রতিরোধে মতবিনিময়
প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলার মুশিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মাদকদ্রব্যের অপব্যবহার, বাল্যবিবাহ ও টিনেজ সাইবার ক্রাইম প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় করেছেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

মতবিনিময়কালে পুলিশ সুপার শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন ও মতামত মনোযোগ সহকারে শোনেন এবং মাদক ও সাইবার অপরাধ থেকে কিশোর-কিশোরীদের দূরে রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের সচেতন করতে তিনি মাদক ও সাইবার ক্রাইম প্রতিরোধে একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনাও করেন।

প্রায় এক ঘণ্টাব্যাপী ওই উপস্থাপনায় পুলিশ সুপার মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহের নেতিবাচক দিক এবং কিশোর-কিশোরীদের বিপথগামী হওয়ার বিভিন্ন কারণ সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তির অপব্যবহার থেকে বিরত থাকা, অনলাইনে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সতর্কতা এবং সাইবার অপরাধের বিভিন্ন ঝুঁকি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন তিনি।

পুলিশ সুপার বলেন, মাদক ও অপরাধ থেকে দূরে থেকে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে। প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটাতে হবে। তাহলেই নিজেদের জন্য, পরিবার ও দেশের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

তিনি শিক্ষার্থীদের যেকোনো ধরনের অপরাধ, মাদকসংক্রান্ত তথ্য কিংবা সাইবার হয়রানির ঘটনা ঘটলে তা অভিভাবক, শিক্ষক অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান।

মুশিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের নিয়ে এমন সচেতনতামূলক আয়োজনকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁর পোরশায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মাদক ও টিনেজ সাইবার ক্রাইম প্রতিরোধে মতবিনিময়

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁর পোরশা উপজেলার মুশিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মাদকদ্রব্যের অপব্যবহার, বাল্যবিবাহ ও টিনেজ সাইবার ক্রাইম প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় করেছেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

মতবিনিময়কালে পুলিশ সুপার শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন ও মতামত মনোযোগ সহকারে শোনেন এবং মাদক ও সাইবার অপরাধ থেকে কিশোর-কিশোরীদের দূরে রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের সচেতন করতে তিনি মাদক ও সাইবার ক্রাইম প্রতিরোধে একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনাও করেন।

প্রায় এক ঘণ্টাব্যাপী ওই উপস্থাপনায় পুলিশ সুপার মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহের নেতিবাচক দিক এবং কিশোর-কিশোরীদের বিপথগামী হওয়ার বিভিন্ন কারণ সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তির অপব্যবহার থেকে বিরত থাকা, অনলাইনে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সতর্কতা এবং সাইবার অপরাধের বিভিন্ন ঝুঁকি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন তিনি।

পুলিশ সুপার বলেন, মাদক ও অপরাধ থেকে দূরে থেকে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে। প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটাতে হবে। তাহলেই নিজেদের জন্য, পরিবার ও দেশের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

তিনি শিক্ষার্থীদের যেকোনো ধরনের অপরাধ, মাদকসংক্রান্ত তথ্য কিংবা সাইবার হয়রানির ঘটনা ঘটলে তা অভিভাবক, শিক্ষক অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান।

মুশিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের নিয়ে এমন সচেতনতামূলক আয়োজনকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ