ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে সহযোগিতা চেয়েছে পুলিশ

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৫৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে এখন পর্যন্ত তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সামনে বরিশাল-ঢাকা-ফরিদপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে একটি অজ্ঞাত গাড়ির চাপায় ওই নারী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর সংশ্লিষ্ট গাড়িটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ শুরু করে।

পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত নিহত নারীর পরিচয় বা স্বজনদের সন্ধান পাওয়া যায়নি। তাকে কেউ চিনে থাকলে অথবা তার পরিবারের সদস্য ও স্বজনদের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে দ্রুত ভাঙ্গা হাইওয়ে থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

নিহত নারীর পরিচয় দ্রুত শনাক্ত করে স্বজনদের কাছে খবর পৌঁছে দিতে স্থানীয় বাসিন্দাসহ সবার সহযোগিতা কামনা করেছে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে সহযোগিতা চেয়েছে পুলিশ

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৫৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে এখন পর্যন্ত তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সামনে বরিশাল-ঢাকা-ফরিদপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে একটি অজ্ঞাত গাড়ির চাপায় ওই নারী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর সংশ্লিষ্ট গাড়িটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ শুরু করে।

পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত নিহত নারীর পরিচয় বা স্বজনদের সন্ধান পাওয়া যায়নি। তাকে কেউ চিনে থাকলে অথবা তার পরিবারের সদস্য ও স্বজনদের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে দ্রুত ভাঙ্গা হাইওয়ে থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

নিহত নারীর পরিচয় দ্রুত শনাক্ত করে স্বজনদের কাছে খবর পৌঁছে দিতে স্থানীয় বাসিন্দাসহ সবার সহযোগিতা কামনা করেছে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ