ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শীতলক্ষ্যায় নৌভ্রমণে তরুণ-তরুণীদের টার্গেট করে ছিনতাই, গ্রেপ্তার ৩

মোঃ তোফাজ্জল হোসেন শান্ত
মোঃ তোফাজ্জল হোসেন শান্ত
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬

শীতলক্ষ্যায় নৌভ্রমণে তরুণ-তরুণীদের টার্গেট করে ছিনতাই, গ্রেপ্তার ৩
ছবিঃ প্রতিনিধি।

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নৌভ্রমণে যাওয়া তরুণ-তরুণীদের টার্গেট করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। স্পিডবোটে এসে নৌকা আটকে চাঁদা দাবি, মারধর এবং মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে শীতলক্ষ্যা নদীতে নৌভ্রমণে যাওয়া মানুষের নৌকা স্পিডবোট দিয়ে আটকে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় কয়েকজন স্পিডবোট মালিক ও নৌকার মাঝির যোগসাজশের অভিযোগও রয়েছে।

সর্বশেষ গত ৩১ আগস্ট দুপুরে মাইনুদ্দিন আহম্মেদ রাহাত এক বান্ধবীকে নিয়ে নারায়ণগঞ্জ শহরের ৫ নম্বর ঘাট থেকে নৌকা ভাড়া করে শীতলক্ষ্যা নদীতে নৌভ্রমণে বের হন। নৌকাটি বিআইডব্লিউটিএ কার্যালয়ের কাছে পৌঁছালে একটি স্পিডবোট এসে তাদের নৌকাটি আটকে দেয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ সময় তরুণ-তরুণীকে নৌকায় ‘প্রেম’ করতে হলে ১০ হাজার টাকা দিতে হবে বলে দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মারধর করা হয়। পরে তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, নগদ টাকা ও একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনার পর মাইনুদ্দিন বিষয়টি সদর নৌ থানা পুলিশকে জানান। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মুন্সিগঞ্জের দিক থেকে আসা একটি স্পিডবোট নারায়ণগঞ্জের ১ নম্বর সেন্ট্রাল খেয়াঘাটের সামনে থেকে আটক করা হয়। এ সময় স্পিডবোটসহ তিনজনকে হেফাজতে নেয় পুলিশ।

মামলায় নবীগঞ্জ ইসলামবাগ এলাকার মুক্তার মিয়ার ছেলে লাবিব, নৌকার মাঝি আব্দুল হক মিয়া (৭০), বরফকল ঘাট এলাকার আবুল কালামের ছেলে তাওহীদ (১৯), চৌরঙ্গী ফ্যান্টাসি পার্ক এলাকার আওলাদ মাতবরের ছেলে সাগর ইসলাম (১৯), সাকিবসহ অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার প্রধান অভিযুক্ত লাবিবসহ কয়েকজন এখনো পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশ জানায়, গত কয়েক মাসে শীতলক্ষ্যায় নৌভ্রমণকারীদের ছিনতাইয়ের ঘটনায় বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় লাবিব ও তার সহযোগীদের নামও উঠে এসেছে। তবে আইনি জটিলতার আশঙ্কায় অনেক ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেননি বলে জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, স্পিডবোটে নৌকা আটকে ছিনতাইয়ের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযান চলছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। মূল অভিযুক্ত লাবিবসহ আরও কয়েকজন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনায় অনেক ভুক্তভোগী থানায় অভিযোগ করেন না। অভিযোগ পাওয়ার পর বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত স্পিডবোটটি বিআইডব্লিউটিএ কার্যালয়সংলগ্ন এলাকার একটি পার্কের ঘাট থেকে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তবে চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কের ইজারাদার আব্দুস সাত্তার বলেন, স্পিডবোটটি তাদের ঘাটে রাখা হলেও এর মালিক শহীদ নামে এক ব্যক্তি। তিনিই বোটটি পরিচালনা করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

শীতলক্ষ্যায় নৌভ্রমণে তরুণ-তরুণীদের টার্গেট করে ছিনতাই, গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ