ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রিপন শেখ
মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬

ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে ভাঙ্গা উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশ গঠনে দলের ভূমিকা নিয়ে বক্তব্য দেন। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক কামাল হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (রোমিও), উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সী, সাধারণ সম্পাদক গোলাম আযম, সাংগঠনিক সম্পাদক রামিম মোল্লা, পৌর যুবদলের সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক আবির হাসান।

এ ছাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আশিক মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা ইয়ামুন, শাওন মুন্সী, আপেল হক এনাজম ও সৈয়দ মেহেদী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বজল তালুকদার, ইমরান মুন্সী, ওবায়দুর রহমান ও সালমান ফার্সী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজল সুবাহান শামীম, সহ-সভাপতি ফারুক জামান ছোট্ট, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু, পৌর বিএনপি সদস্য মনি মুন্সীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে ভাঙ্গা উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশ গঠনে দলের ভূমিকা নিয়ে বক্তব্য দেন। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক কামাল হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (রোমিও), উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সী, সাধারণ সম্পাদক গোলাম আযম, সাংগঠনিক সম্পাদক রামিম মোল্লা, পৌর যুবদলের সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক আবির হাসান।

এ ছাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আশিক মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা ইয়ামুন, শাওন মুন্সী, আপেল হক এনাজম ও সৈয়দ মেহেদী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বজল তালুকদার, ইমরান মুন্সী, ওবায়দুর রহমান ও সালমান ফার্সী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজল সুবাহান শামীম, সহ-সভাপতি ফারুক জামান ছোট্ট, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু, পৌর বিএনপি সদস্য মনি মুন্সীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ