মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারীর নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সামনে বরিশাল-ঢাকা-ফরিদপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত একটি গাড়ির চাপায় আনুমানিক ৫৫ বছর বয়সী ওই নারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করে।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত নারীকে কেউ চিনে থাকলে অথবা তার পরিবারের কোনো সদস্য বা স্বজনের সন্ধান জানা থাকলে দ্রুত ভাঙ্গা হাইওয়ে থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
নিহতের পরিচয় শনাক্তে স্থানীয় বাসিন্দাসহ সবার সহযোগিতা কামনা করেছে পুলিশ।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন