নারায়ণগঞ্জের বন্দরে কদম রসুল দরবার শরীফ সংলগ্ন মেলা প্রাঙ্গণে ছুরিকাঘাতের ঘটনায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও কদম রসুল কলেজ শাখা ছাত্রদলের সাবেক নেতা মেহেদী হাসান খান জিসান (২৬) এবং তার বন্ধু মো. ইশান আহমেদ (৩০) আহত হয়েছেন। গত শনিবার (২৯ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।
আহত মেহেদী হাসান খান জিসান ও তার বন্ধু বর্তমানে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় স্থানীয় এক ব্যক্তিকে প্রধান অভিযুক্ত করে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে হামলার বর্ণনা
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাতে মেহেদী হাসান জিসান ও তার বন্ধু ইশান আহমেদ নবীগঞ্জ কদম রসুল দরবার শরীফ সংলগ্ন মেলা দেখতে যান। সেখানে স্থানীয় কয়েকজনের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে অভিযুক্তরা মেহেদী হাসানের ওপর লোহার রড ও কাঠের টুকরা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, মেহেদীকে মারধরের সময় তার বন্ধু ইশান তাকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা তাকেও মারধর করেন। একপর্যায়ে সাজ্জাদ (২৩) নামে এক অভিযুক্ত সুইচ গিয়ার চাকু দিয়ে ইশানের বাম কানের নিচে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা আহত দুজনকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
চারজনের নাম উল্লেখ করে অভিযোগ
আহত মেহেদী হাসান খানের বাবা মামুন খান বাদল বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে নাম উল্লেখ করা ব্যক্তিরা হলেন সাজ্জাদ (২৩), পিতা আব্দুল রব; আকাস (২২), পিতা অজ্ঞাত; সজিব (২৩), পিতা অজ্ঞাত এবং নাহিম (৩২), পিতা মৃত বাহাউদ্দিন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের সবার বাড়ি বন্দর থানার নবীগঞ্জ ইসলামপুর মাইজপাড়া এলাকায়।
এ বিষয়ে বন্দর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি যাচাই-বাছাই করে ঘটনার সত্যতা ও তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন