দেশে কোনো মাজার, পীরের তরিকা কিংবা ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, “কোনো মাজার ধ্বংস করা হলে আমরা ঘরে বসে থাকব না।”
বুধবার (২৬ আগস্ট) সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে আহলে সুন্নত ওয়াল জামা’য়াত আয়োজিত জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, গত অন্তর্বর্তী সরকারের আমলে দেশের ১২৭টি মাজার ধ্বংসের চেষ্টা করা হয়েছিল এবং মাজারগুলো বন্ধ করে দেওয়ারও চেষ্টা করা হয়। একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমান মাজারের খাদেমকে পুড়িয়ে হত্যা করেছেন। ভবিষ্যতে কোনো মাজার ধ্বংস করা হলে তারা আর ঘরে বসে থাকবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, হজরত মুহাম্মদ (সা.) মানুষকে দিকনির্দেশনা দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন। ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে নবীর তরিকা অনুসরণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, রাসুল (সা.)-এর নবুয়তি জীবন, নীতি ও আদর্শ থেকে শিক্ষা নিতে হবে। মদিনায় ব্যবসায়ীদের সম্পদ চুরি হলে রাসুল (সা.) ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছিলেন। সে সময় হিলফুল ফুজুল গঠন করা হয়েছিল বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি।
আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, পঞ্চগড় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, দেবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাদেরী কিবরিয়া রানা এবং দেবীগঞ্জ উপজেলা আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের উপদেষ্টা পরিষদের প্রধান গোলাম মাহবুব জিহাদিসহ অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটির কার্যকরী সদস্য সফিকুল ইসলাম। এতে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন