বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিল এবং ভূতুড়ে ও অতিরিক্ত বিল প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে আয়োজিত গণঅনশন কর্মসূচি সংহতি জানিয়ে তা ভাঙিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। একই সঙ্গে আগামী ২৭ আগস্ট শুরু হতে যাওয়া জাতীয় সংসদের অধিবেশনে বিষয়টি গুরুত্বের সাথে উত্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে ‘নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম’-এর উদ্যোগে এই গণঅনশন কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করে এমপি আবুল কালাম বলেন, “আপনারা গত ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দিয়ে এই সরকারকে প্রতিষ্ঠিত করেছেন। আমি নিজে নারায়ণগঞ্জের একজন বাসিন্দা হওয়ায় এই ভোগান্তির শিকার আমিও। সুতরাং এ সমস্যার সমাধান হলে শুধু আপনারা নন, আমিও ব্যক্তিগতভাবে উপকৃত হব।”
তিনি আরও জানান, প্রিপেইড মিটার সংক্রান্ত জটিলতা পূর্ববর্তী সময় থেকেই চলে আসছে এবং এটি সরকারের নীতি-নির্ধারণী প্রাতিষ্ঠানিক বিষয়। নাগরিক অধিকার ফোরামের নেতারা বিষয়টি নিয়ে তাঁর কাছে আসার পর তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আপাতত প্রিপেইড মিটার স্থাপনের কাজ বন্ধ রেখেছিলেন। তবে তা কোনো স্থায়ী সমাধান নয় উল্লেখ করে তিনি বলেন, স্থায়ী সমাধান না হওয়ার কারণেই আজ সাধারণ মানুষকে রাজপথে এসে অবস্থান নিতে হয়েছে।
অনশনকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া স্বল্পকালীন জাতীয় সংসদ অধিবেশনে বিষয়টি তোলার আশ্বাস দিয়ে এমপি বলেন, “সরকারি পর্যায়ে ও সংসদে উভয় ক্ষেত্রেই এই সমস্যা সমাধানে আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। যেহেতু আপনারা আমার ওপর আস্থা রেখেছেন, তাই আগামী কয়েকটা দিন সময় দিন। ফলাফলের ওপর নির্ভর করে আপনারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন।”
বক্তব্য শেষে সংসদ সদস্য আবুল কালাম অনশনকারীদের নিজ হাতে পানি পান করিয়ে অনশন কর্মসূচি সমাপ্ত ঘোষণা করান।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাঈল, সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক-আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, চৌরঙ্গী পার্কের ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবসায়ী নেতা আব্দুল সাত্তার, হাজী রুহুল আমিন, হুমায়ুন কবিরসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন