একদিনের সরকারি সফরে পঞ্চগড়ের দেবীগঞ্জে আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। বুধবার (২৬ আগস্ট) পৃথক দুটি কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, বুধবার সকাল ১০টায় দেবীগঞ্জের বিজয় চত্বরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাআত, দেবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।
এরপর সকাল ১১টায় দেবীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।
একদিনের এই সফরে ধর্মীয় অনুষ্ঠান ও দলীয় সাংগঠনিক কর্মসূচিতে প্রতিমন্ত্রীর অংশগ্রহণকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন