মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গা পশুহাট রোডে অবস্থিত সুজুকি সালমান মটরসের শোরুম থেকে মোটরসাইকেল শোডাউন শুরু হয়। শোডাউনটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাজী মোড় এলাকার লিয়াকত টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।
পরে শোডাউনে অংশ নেওয়া মোটরসাইকেল চালক ও অতিথিরা লিয়াকত টাওয়ারে অবস্থিত লায়লা কনভেনশন হলে সমবেত হন। সেখানে উপজেলার বিভিন্ন এলাকার মোটরসাইকেল গ্যারেজের মালিক ও মেকানিকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।
সুজুকি সালমান মটরসের স্বত্বাধিকারী গোলাম মোস্তফার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে সেমিনারের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে সুজুকি বাংলাদেশ-র্যানকন মোটর বাইকস লিমিটেডের টেরিটোরি ম্যানেজার আব্দুল্লাহ আফিফ সাদমান, টেরিটোরি সার্ভিস ম্যানেজার আল-মামুন ও এরিয়া সার্ভিস ম্যানেজার উজ্জল হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া আলমডাঙ্গা মোটরসাইকেল গ্যারেজ মালিক সমিতির সভাপতি মো. তমিজ হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ উপজেলার বিভিন্ন এলাকার গ্যারেজ মালিক ও মেকানিকরা সেমিনারে অংশ নেন।
সেমিনারে সুজুকি মোটরসাইকেলের বিভিন্ন মডেল, আধুনিক প্রযুক্তি, সার্ভিসিং পদ্ধতি, যন্ত্রাংশের সঠিক ব্যবহার এবং মোটরসাইকেলের বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মেকানিকদের দক্ষতা বৃদ্ধি ও গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সেমিনার শেষে অংশগ্রহণকারী গ্যারেজ মালিক ও মেকানিকদের মধ্যে লটারির মাধ্যমে পাঁচজনকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন—সেলিম, মনি, নয়ন, বিপুল ও হাকিম।
আয়োজকরা জানান, স্থানীয় মেকানিকদের সঙ্গে সুজুকি কর্তৃপক্ষের যোগাযোগ আরও জোরদার করা, আধুনিক প্রযুক্তি ও সার্ভিসিং বিষয়ে তাদের ধারণা বাড়ানো এবং গ্রাহকসেবার মান উন্নত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন