ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চুয়াডাঙ্গায় দিনদুপুরে কোটি টাকা মূল্যের চুল ছিনতাই

প্রতিকি ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাপাড়া নামক স্থানে পিকআপ ভ্যান থামিয়ে দিনদুপুরে ২৩ বস্তা চুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাই হওয়া চুলের পরিমাণ প্রায় ৪০০ কেজি, যার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী। ঘটনার পর ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

আজ শনিবার (২২ আগস্ট) বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের পুরাপাড়া নামক স্থানে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

বাংলাদেশ হেয়ার প্রসেসিং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আতিয়ার রহমান তাগিদার বলেন, দামুড়হুদার কার্পাসডাঙ্গার কারখানা থেকে প্রসেসিং শেষে চুলগুলো পিকআপ ভ্যানে করে ঢাকায় নেওয়া হচ্ছিল। ওই চালানে ২২ জন মালিকের মোট ২৩ বস্তা চুল ছিল।

তিনি বলেন, কে বা কারা ছিনতাই করেছে, তা পুলিশ ও আমরা অনুসন্ধান করছি। এখানে প্রায় ৪০০ কেজি চুল, অর্থাৎ প্রায় কোটি টাকার কাছাকাছি চুল ছিল।

এদিকে, প্রকাশ্য সড়কে পিকআপ ভ্যান থামিয়ে বিপুল পরিমাণ চুল ছিনতাইয়ের ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, বেলা দেড়টার দিকে পুরাপাড়া নামক স্থানে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আমিসহ পুলিশের একাধিক টিম এই বিষয়ে কাজ করছি

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চুয়াডাঙ্গায় দিনদুপুরে কোটি টাকা মূল্যের চুল ছিনতাই

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাপাড়া নামক স্থানে পিকআপ ভ্যান থামিয়ে দিনদুপুরে ২৩ বস্তা চুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাই হওয়া চুলের পরিমাণ প্রায় ৪০০ কেজি, যার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী। ঘটনার পর ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

আজ শনিবার (২২ আগস্ট) বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের পুরাপাড়া নামক স্থানে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

বাংলাদেশ হেয়ার প্রসেসিং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আতিয়ার রহমান তাগিদার বলেন, দামুড়হুদার কার্পাসডাঙ্গার কারখানা থেকে প্রসেসিং শেষে চুলগুলো পিকআপ ভ্যানে করে ঢাকায় নেওয়া হচ্ছিল। ওই চালানে ২২ জন মালিকের মোট ২৩ বস্তা চুল ছিল।

তিনি বলেন, কে বা কারা ছিনতাই করেছে, তা পুলিশ ও আমরা অনুসন্ধান করছি। এখানে প্রায় ৪০০ কেজি চুল, অর্থাৎ প্রায় কোটি টাকার কাছাকাছি চুল ছিল।

এদিকে, প্রকাশ্য সড়কে পিকআপ ভ্যান থামিয়ে বিপুল পরিমাণ চুল ছিনতাইয়ের ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, বেলা দেড়টার দিকে পুরাপাড়া নামক স্থানে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আমিসহ পুলিশের একাধিক টিম এই বিষয়ে কাজ করছি

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ