ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর মান্দায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

মান্দা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহারুল ইসলামের সভাপতিত্বে এবং মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা কৃষক দলের সভাপতি এমদাদুল হক সুলতান এবং স্বেচ্ছাসেবক দলের নুরুল হক, তালহা জুবায়ের ও শামীম হোসেন।

এ ছাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক, ছাত্রনেতা রিসালাত ই সাজিদ, সাবেক ছাত্রনেতা নূরবক্স মণ্ডল ও মুস্তাফিজুর রহমান ফিরোজসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দলের আদর্শ অনুসরণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

বক্তারা গণতান্ত্রিক আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ভূমিকার কথাও তুলে ধরেন এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ