মৃত্যুকালে এস এম আফতাব উদ্দিন স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এস এম আফতাব উদ্দিনের মৃত্যুতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার মৃত্যুতে শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজা শনিবার সকাল ৮টায় শ্যামনগর পৌরসভার বাদাঘাটায় সাংবাদিক আশিকুর রহমানের নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত হবে।
প্রথম জানাজা শেষে মরদেহ তার গ্রামের বাড়ি হরিনগরে নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মরহুম এস এম আফতাব উদ্দিনের মৃত্যুতে সাংবাদিক আশিকুর রহমান ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন সহকর্মী সাংবাদিক, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। একই সঙ্গে তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন