ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে শহীদ হাদি হত্যার বিচার : আইন উপদেষ্টা

ডিপটি প্রধান :
ডিপটি প্রধান :
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫

দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে শহীদ হাদি হত্যার বিচার : আইন উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। উপদেষ্টা উল্লেখ করেন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ কার্যদিবসের মধ্যেই এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এর আগে আজ দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক জরুরি সংবাদ সম্মেলন করে ইনকিলাব মঞ্চ। সেখান থেকে হাদি হত্যাকাণ্ডের বিচারে ‘দ্রুত বিচার ট্রাইব্যুনাল’ গঠন এবং তদন্ত প্রক্রিয়ায় এফবিআই ও স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাকে যুক্ত করার জোরালো দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দিয়ে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগেই এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তিনি।

আইন উপদেষ্টার এই তাৎক্ষণিক ঘোষণা ইনকিলাব মঞ্চের দাবির মুখে সরকারের দ্রুত প্রতিক্রিয়ার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ৯০ দিনের মধ্যে বিচার শেষ করার আইনি বাধ্যবাধকতা থাকায় এই মামলার বিচারকাজ দ্রুত গতিতে এগোবে। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টনে প্রকাশ্য দিবালোকে হামলার শিকার হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরীফ ওসমান হাদি। এই হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও মূল ঘাতক ফয়সাল করিম মাসুদ এখনও পলাতক রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে শহীদ হাদি হত্যার বিচার : আইন উপদেষ্টা

প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

featured Image

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। উপদেষ্টা উল্লেখ করেন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ কার্যদিবসের মধ্যেই এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এর আগে আজ দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক জরুরি সংবাদ সম্মেলন করে ইনকিলাব মঞ্চ। সেখান থেকে হাদি হত্যাকাণ্ডের বিচারে ‘দ্রুত বিচার ট্রাইব্যুনাল’ গঠন এবং তদন্ত প্রক্রিয়ায় এফবিআই ও স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাকে যুক্ত করার জোরালো দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দিয়ে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগেই এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তিনি।

আইন উপদেষ্টার এই তাৎক্ষণিক ঘোষণা ইনকিলাব মঞ্চের দাবির মুখে সরকারের দ্রুত প্রতিক্রিয়ার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ৯০ দিনের মধ্যে বিচার শেষ করার আইনি বাধ্যবাধকতা থাকায় এই মামলার বিচারকাজ দ্রুত গতিতে এগোবে। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টনে প্রকাশ্য দিবালোকে হামলার শিকার হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরীফ ওসমান হাদি। এই হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও মূল ঘাতক ফয়সাল করিম মাসুদ এখনও পলাতক রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ