গোপালগঞ্জের মুকসুদপুরে জাহান বেগমের (৬০) হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পশারগাতী ইউনিয়নের পাচুঁড়িয়া ঈদগাহ মাঠে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে নিহত জাহান বেগমের পরিবারের সদস্যদের পাশাপাশি পাচুুঁড়িয়া গ্রামের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন বহন করে হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান দেন এবং বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জাহান বেগমের স্বামী মারা যাওয়ার পরে তার তিন মেয়ের বিয়ে দেয়। অসহায় মহিলা বাড়িতে একা থাকতেন। এলাকার মাদকাসক্ত কিছু লোক তার বাড়িতে ঢুকে মাদক সেবন করে। জাহান বেগম তার বাড়িতে তাদের মাদক সেবনে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরা, মাদকের টাকা জোগাড় করতে গত ১১ জুলাই রাতে সিঁধ কেটে তার ঘরে ঢুকে তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ আগষ্ট বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসীর দাবি করেন এলাকাবাসী।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন