ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসী মারুফ মাতুব্বর হত্যার সুষ্ঠু তদন্ত, হত্যাকাণ্ডে জড়িত সব আসামির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে চার গ্রামের হাজার হাজার মানুষ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলার ঘারুয়া বাজারে এলাকাবাসী ও নিহতের পরিবারের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভ মিছিলটি ঘারুয়া বাজারের প্রধান চারটি সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিহত মারুফ মাতুব্বর ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের হায়দার মাতুব্বরের ছেলে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ২১ জুলাই সন্ধ্যায় মারুফ মাতুব্বরকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পার্শ্ববর্তী মকরমপুর্টি গ্রামের বাকি শেখের মেয়ে লিজা ও তার সহযোগীদের জড়িত থাকার অভিযোগ করেন তারা।
পরদিন ২২ জুলাই রাত ৯টার দিকে লিজার শ্বশুরবাড়ি কাশেমপুরের একটি কক্ষ থেকে মারুফের মরদেহ উদ্ধার করে রাজৈর থানা পুলিশ।
এ ঘটনায় নিহত মারুফের বাবা হায়দার মাতুব্বর বাদী হয়ে রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর লিজাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান নিহতের পরিবার।
তবে নিহতের পরিবারের অভিযোগ, মামলায় আরও কয়েকজন আসামির নাম উল্লেখ করা হলেও তাদের এখনো গ্রেপ্তার করা হয়নি।
মামলার বাদী হায়দার মাতুব্বর বলেন, “আমার ছেলে মারুফকে লিজাসহ আরও কয়েকজন মিলে হত্যা করেছে। আমি তাদের নাম পুলিশকে জানিয়েছি। কিন্তু এখনো সবাইকে গ্রেপ্তার করা হয়নি। আমরা দ্রুত হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িত সব আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
মানববন্ধনে বক্তারা বলেন, মারুফ হত্যার ঘটনায় কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে। তারা নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের বিচার নিশ্চিত করার দাবি জানান।
এ সময় নিহতের স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন