নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক। এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী কর্মসূচি শেষে স্বেচ্ছাসেবক দলের কয়েকশ নেতাকর্মীর অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নীলফামারী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মোর্শেদ আযমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিহাবুজ্জামান শিহাবের সঞ্চালনায় সভায় সংগঠনের বিভিন্ন ইউনিট কমিটির নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, বিভিন্ন সময়ে রাজনৈতিক আন্দোলন ও কর্মসূচিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সক্রিয় ভূমিকা পালন করেছে। বিএনপির বিভিন্ন কর্মসূচিতেও সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে দ্রুত বিভিন্ন ইউনিট কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তারা।
এর আগে শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে জড়ো হন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন