ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

করতোয়া নদী থেকে অজ্ঞাত কন্যাশিশুর মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে আনুমানিক ১০-১১ বছর বয়সী এক অজ্ঞাত কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভর্ণাপাড়া টঙ্গী ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে টঙ্গী ঈদগাহ মাঠ সংলগ্ন করতোয়া নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন ঘোড়াঘাট থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি ডাঙায় তোলে।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রাথমিক সুরতহালে ধারণা করা হচ্ছে শিশুটির মৃত্যু হয়েছে অন্তত দুই দিন আগে। উজানের স্রোতে ভেসে এসে নদীর একটি বাঁকে মরদেহটি আটকে পড়েছিল।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া শিশুটির আনুমানিক বয়স ১০ থেকে ১১ বছর। এখন পর্যন্ত তার কোনো নাম-পরিচয় বা ওয়ারিশ পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য আশপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

করতোয়া নদী থেকে অজ্ঞাত কন্যাশিশুর মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে আনুমানিক ১০-১১ বছর বয়সী এক অজ্ঞাত কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভর্ণাপাড়া টঙ্গী ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে টঙ্গী ঈদগাহ মাঠ সংলগ্ন করতোয়া নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন ঘোড়াঘাট থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি ডাঙায় তোলে।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রাথমিক সুরতহালে ধারণা করা হচ্ছে শিশুটির মৃত্যু হয়েছে অন্তত দুই দিন আগে। উজানের স্রোতে ভেসে এসে নদীর একটি বাঁকে মরদেহটি আটকে পড়েছিল।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া শিশুটির আনুমানিক বয়স ১০ থেকে ১১ বছর। এখন পর্যন্ত তার কোনো নাম-পরিচয় বা ওয়ারিশ পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য আশপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ