ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মুকসুদপুরের ইউএনও

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির।

সোমবার (১৭ আগস্ট) সকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

জানা গেছে, উপজেলার বহুগ্রাম গ্রামের সরকার বাড়ি এলাকায় সীমান্ত বিশ্বাসের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

এতে দুটি টিনশেড ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ঘরবাড়ি ও মালামাল পুড়ে যাওয়ায় পরিবারটি ব্যাপক ক্ষতির মুখে পড়ে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। 

পরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে শুকনা খাবার সরবরাহ করেন। 

একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

সহায়তা পেয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মুকসুদপুরের ইউএনও

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির।

সোমবার (১৭ আগস্ট) সকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

জানা গেছে, উপজেলার বহুগ্রাম গ্রামের সরকার বাড়ি এলাকায় সীমান্ত বিশ্বাসের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

এতে দুটি টিনশেড ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ঘরবাড়ি ও মালামাল পুড়ে যাওয়ায় পরিবারটি ব্যাপক ক্ষতির মুখে পড়ে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। 

পরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে শুকনা খাবার সরবরাহ করেন। 

একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

সহায়তা পেয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ