ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পৌরসভার প্রশাসকের প্রত্যাহারের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল

চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসককে প্রত্যাহার, ফুটপাতে তারকাঁটা দেওয়া বন্ধ এবং উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে পৌর নাগরিক সমাজের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে চুয়াডাঙ্গা বড় বাজারের শহীদ হাসান চত্বর থেকে উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীরাও অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি শহীদ হাসান চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবির মধ্যে ছিল—‘পৌরসভা প্রশাসকের প্রত্যাহার চাই’, ‘ফুটপাতে তারকাঁটা দেওয়া চলবে না’ এবং ‘উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন করতে হবে’।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, শহরের ফুটপাত ও সড়কের পাশে ব্যবসা করে জীবিকা নির্বাহকারী ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদের আগে তাদের বিকল্প ব্যবস্থা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। ব্যবসায়ীদের পুনর্বাসন না করে উচ্ছেদ করায় তারা পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলেও দাবি করেন বক্তারা।

এ সময় পৌর নাগরিক সমাজের নেতৃবৃন্দ, ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

বিক্ষোভকারীরা দ্রুত তাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। অন্যথায় পরবর্তীতে আরও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পৌরসভার প্রশাসকের প্রত্যাহারের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসককে প্রত্যাহার, ফুটপাতে তারকাঁটা দেওয়া বন্ধ এবং উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে পৌর নাগরিক সমাজের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে চুয়াডাঙ্গা বড় বাজারের শহীদ হাসান চত্বর থেকে উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীরাও অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি শহীদ হাসান চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবির মধ্যে ছিল—‘পৌরসভা প্রশাসকের প্রত্যাহার চাই’, ‘ফুটপাতে তারকাঁটা দেওয়া চলবে না’ এবং ‘উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন করতে হবে’।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, শহরের ফুটপাত ও সড়কের পাশে ব্যবসা করে জীবিকা নির্বাহকারী ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদের আগে তাদের বিকল্প ব্যবস্থা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। ব্যবসায়ীদের পুনর্বাসন না করে উচ্ছেদ করায় তারা পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলেও দাবি করেন বক্তারা।

এ সময় পৌর নাগরিক সমাজের নেতৃবৃন্দ, ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

বিক্ষোভকারীরা দ্রুত তাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। অন্যথায় পরবর্তীতে আরও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ