ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অভিযুক্ত ষাটোর্ধ্ব ব্যক্তি

রাজনগরে ১৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

রাজনগরে ১৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আনিছ মিয়াকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

অভিযুক্ত আনিছ মিয়া উপজেলার ৩ নম্বর মুন্সিবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের করিমপুর গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী শিশুটিও একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে বলে অভিযোগ করা হয়েছে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয়রা শিশুটির নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তার মানসিক সুস্থতার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাজনগরে ১৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আনিছ মিয়াকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

অভিযুক্ত আনিছ মিয়া উপজেলার ৩ নম্বর মুন্সিবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের করিমপুর গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী শিশুটিও একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে বলে অভিযোগ করা হয়েছে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয়রা শিশুটির নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তার মানসিক সুস্থতার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ