ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা

অবৈধভাবে অন্যের প্যাকেট ব্যবহার করে জৈব সার বাজারজাতকরণের অপরাধে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহের হোগলডাঙ্গা গ্রামের 'মেসার্স জামান এগ্রো ফার্ম'কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনাকালে এ জরিমানা আদায় করা হয়।

 অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযান সূত্রে জানা গেছে, হোগলডাঙ্গার মোছা: হাফিজা খাতুনের মালিকানাধীন ‘মেসার্স জামান এগ্রো ফার্ম’ অনুমোদিত নিজ প্যাকেটের পরিবর্তে অবৈধভাবে অন্য প্রতিষ্ঠানের প্যাকেটে জৈব সার ভরে বাজারজাত করে আসছিল। এ অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।

একই সাথে যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং নিজেদের নিজস্ব প্যাকেটে জৈব সার বাজারজাত করার জন্য প্রতিষ্ঠানটিকে কড়া নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: আনিছুর রহমান, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর প্রতিনিধি মো: রফিকুল ইসলাম এবং সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের একটি দল।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

অবৈধভাবে অন্যের প্যাকেট ব্যবহার করে জৈব সার বাজারজাতকরণের অপরাধে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহের হোগলডাঙ্গা গ্রামের 'মেসার্স জামান এগ্রো ফার্ম'কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনাকালে এ জরিমানা আদায় করা হয়।

 অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযান সূত্রে জানা গেছে, হোগলডাঙ্গার মোছা: হাফিজা খাতুনের মালিকানাধীন ‘মেসার্স জামান এগ্রো ফার্ম’ অনুমোদিত নিজ প্যাকেটের পরিবর্তে অবৈধভাবে অন্য প্রতিষ্ঠানের প্যাকেটে জৈব সার ভরে বাজারজাত করে আসছিল। এ অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।

একই সাথে যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং নিজেদের নিজস্ব প্যাকেটে জৈব সার বাজারজাত করার জন্য প্রতিষ্ঠানটিকে কড়া নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: আনিছুর রহমান, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর প্রতিনিধি মো: রফিকুল ইসলাম এবং সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের একটি দল।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ