সংবাদ প্রকাশের ৪ দিন পর মিলল নিখোঁজ ছালাউরের সন্ধান, প্রায় ৩ মাস পর পরিবারের কাছে ফিরল কিশোর
সিলেটের ওসমানীনগরে প্রায় তিন মাস ধরে নিখোঁজ থাকা ১৬ বছরের কিশোর ছালাউর রহমানের সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরে এসেছে। তাকে ফিরে পেয়ে পরিবারে বইছে আনন্দ ও স্বস্তি।
ছালাউর রহমান ওসমানীনগর উপজেলার ৪নং বুরুঙ্গা ইউনিয়নের পূর্ব তিলাপাড়া গ্রামের মোঃ তরাজ আলীর ছেলে। গত ২১ জুন উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদিপুর গ্রামে ফুফুর বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে নিখোঁজ হয় সে। এরপর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছিলেন না।
এ ঘটনায় ছালাউর রহমানের বাবা মোঃ তরাজ আলী গত ১৩ জুলাই ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তার নিখোঁজের সংবাদ জাতীয় দৈনিক উন্নয়নে বাংলাদেশ পত্রিকা ও জনপ্রিয় ফেসবুক পেজ ওসমানীনগর প্লাসে প্রকাশ করা হয়।
পরিবারের সদস্যরা জানান, সংবাদ প্রকাশের চার দিন পর বৃহস্পতিবার ছালাউর রহমানের সন্ধান পাওয়া যায়। সে ঢাকায় চলে গিয়েছিল বলে পরিবারকে জানায়। ওসমানীনগর প্লাসে প্রকাশিত নিখোঁজের সংবাদ দেখে এক ব্যক্তি পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরে ছালাউরের সঙ্গে যোগাযোগ করা হলে সে একটি ট্রেনে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং সুস্থ অবস্থায় নিজ বাড়িতে ফিরে আসে।
ছেলেকে ফিরে পেয়ে ছালাউরের বাবা-মা ও পরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দিত। তারা বলেন, আমাদের সন্তানকে সুস্থ অবস্থায় ফিরে পেয়েছি, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। যারা আমাদের সন্তানকে খুঁজে পেতে সহযোগিতা করেছেন, সংবাদটি প্রচার করেছেন এবং বিভিন্নভাবে পাশে ছিলেন, সবার প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই।
ছালাউরের সন্ধান পাওয়ার খবরে তার পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন