রাজধানীর ধানমন্ডিতে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।
ধানমন্ডি মডেল থানায় দায়ের করা মামলাটি করেন ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ। পুলিশ জানায়, ১৮ ডিসেম্বর রাতে সংঘটিত এই হামলায় ভবনের সিসিটিভি ক্যামেরা, বাদ্যযন্ত্র, আসবাবপত্র ও অফিস সরঞ্জাম ভাঙচুর করা হয়। কোথাও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগও রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ তদন্ত কার্যক্রম চলছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন