চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১২ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার, বীজ, হোটেল, ওষুধ, মিষ্টি উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।
অভিযানে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে কার্পাসডাঙ্গার আব্দুল হাই সিদ্দিকের মালিকানাধীন মেসার্স গাউছিয়া স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া আয়োডিনবিহীন লবণ ব্যবহার করে রান্না করার অপরাধে দামুড়হুদা বাজারের লিটন আলীর মেসার্স ভাই ভাই হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই দই উৎপাদন, পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি সংরক্ষণ ও বাজারজাত করার অপরাধে একই বাজারের সেলিম উদ্দীনের মেসার্স সেলিম মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ, বীজ এবং শিশু খাদ্য বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় ক্যাব সদস্য রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন