নওগাঁ সদর উপজেলার ২ নম্বর কীর্ত্তিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় সুবিধাবঞ্চিত মানুষের প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেওয়া হয়।
বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টার দিকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।
অনুষ্ঠানে সংসদ সদস্য নিজ হাতে অসহায় ও দরিদ্র মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কিছুটা স্বস্তি দেওয়ার লক্ষ্যেই এ খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন