কুমিল্লার লালমাই উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে দায়িত্ব পাওয়ার চূড়ান্ত তালিকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার নাম থাকায় এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। মো. শাহ নেওয়াজ নামের ওই ব্যক্তি উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।
ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে নির্বাচিতদের চূড়ান্ত তালিকায় শাহ নেওয়াজের নাম রয়েছে। রোববার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
এর আগে গত বৃহস্পতিবার (৭ আগস্ট) ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে নির্বাচিতদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে উপজেলা প্রশাসন। তালিকা প্রকাশের পর একই পরিবারের একাধিক সদস্য নির্বাচিত হওয়ার বিষয়টিও সামনে আসে। এতে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহকারী নির্বাচন কমিটির সভাপতি সুব্রত বিশ্বাস দাসের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। এতে সুপারভাইজার পদে ৮০ জন এবং তথ্য সংগ্রহকারী পদে ৩১৯ জন পরীক্ষায় অংশ নেন।
পরবর্তীতে উপজেলা প্রশাসনের প্রকাশিত চূড়ান্ত তালিকায় ছাত্রলীগের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি শাহ নেওয়াজের নাম দেখতে পান স্থানীয়রা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা শুরু হয়।
স্থানীয়দের অভিযোগ, নির্বাচিতদের তালিকায় শাহ নেওয়াজের পাশাপাশি একই পরিবারের দুই ভাই-বোন আয়েশা সিদ্দিকা সাবরিনা ও জুনায়েদ আহমেদের নামও রয়েছে। একই পরিবারের একাধিক সদস্য নির্বাচিত হওয়ায় নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্বে ছাত্রলীগ সভাপতির নাম দেখে তারা বিস্মিত হয়েছেন। তার অভিযোগ, লালমাই উপজেলা প্রশাসন পরিকল্পিতভাবে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের পুনর্বাসনের চেষ্টা করছে।
তবে অভিযোগের বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত বিশ্বাস দাস বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। ছাত্রলীগ সভাপতিকে দায়িত্ব দেওয়া হবে না। চূড়ান্ত তালিকায় কোনো ত্রুটি বা বিচ্যুতি থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় পরিবর্তন করা হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন