সাতক্ষীরার শ্যামনগরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান। শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী শাহআলম। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্বই নয়, এটি সামাজিক দায়বদ্ধতারও অংশ। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এ ধরনের সহায়তা উপকারভোগীদের জীবনমান উন্নয়ন এবং দৈনন্দিন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন। আলোচনা শেষে প্রধান অতিথি ড. মো. মনিরুজ্জামান উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় উপজেলা বিএনপির নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন