ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বন্দরে ভয়েস অব বন্দরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, এতিমখানায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬

বন্দরে ভয়েস অব বন্দরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, এতিমখানায় দোয়া মাহফিল
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সামাজিক সংগঠন ভয়েস অব বন্দর-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে একটি এতিমখানায় দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। দোয়া মাহফিলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

বিশেষ মোনাজাতে জুলাই শহীদদের রুহের মাগফিরাত, আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা, শহীদ শরিফ ওসমান হাদীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ভয়েস অব বন্দর সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও মানবসেবামূলক উদ্যোগ গ্রহণ এবং সমাজকল্যাণে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বন্দরে ভয়েস অব বন্দরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, এতিমখানায় দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সামাজিক সংগঠন ভয়েস অব বন্দর-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে একটি এতিমখানায় দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। দোয়া মাহফিলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

বিশেষ মোনাজাতে জুলাই শহীদদের রুহের মাগফিরাত, আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা, শহীদ শরিফ ওসমান হাদীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ভয়েস অব বন্দর সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও মানবসেবামূলক উদ্যোগ গ্রহণ এবং সমাজকল্যাণে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ