গোপালগঞ্জের মুকসুদপুরে দেশীয় মৎস্যসম্পদ ও জলজ প্রাণী সংরক্ষণে পরিচালিত অভিযানে প্রায় দুই লাখ টাকা মূল্যের ৫৬টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার দিগনগর ইউনিয়নের মিরাডাঙ্গা বিলে উপজেলা মৎস্য বিভাগের তত্ত্বাবধানে এবং গ্রাম পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম।
অভিযান চলাকালে বিল থেকে ৫৬টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পরে উপস্থিত স্থানীয়দের সামনে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম বলেন, দেশীয় মাছের প্রজনন ও জলজ প্রাণীর আবাসস্থল রক্ষায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। কেউ অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন